প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রাম থেকে ইমাম হোসেন ওরফে মেস্কিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন। তাঁর কাছ থেকে একটি শটগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। মেস্কিনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি, ডাকাতিসহ ২৫টি মামলা রয়েছে বলে তিনি জানান। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।