অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের তাজপুর মণ্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ নূরুজ্জামান নামের (৩৮) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে ওই অভিযান পরিচালনা করা হয়। নূরুজ্জামান সদর উপজেলার তাজপুর গ্রামের মফিজউদ্দীনের ছেলে। দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক মেজর মাহমুদের ভাষ্যমতে, আটক ব্যক্তি একজন সন্ত্রাসী। জব্দ করা পিস্তলটি যুক্তরাষ্ট্রের তৈরি। র্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেছে। তাঁকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।