অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সন্ত্রাসী দল মুন্সি বাহিনীর প্রধান সহযোগী আবদুল আজিজকে (২৪) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের রুহিতখালী গ্রাম থেকে গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজিজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আজিজের দেহ তল্লাশি করে একটি এলজি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। নোয়াখালীর চাটখিল থানার ওসি নাছিম উদ্দিন জানান, অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।