অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিদেশি পিস্তলসহ মানিক (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার পাগলা বউবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ মানিকসহ দুই যুবককে পলাতক দেখিয়ে অস্ত্র আইনে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে। ফতুল্লা মডেল থানার এসআই আরাফাত আলী জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।