অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং থেকে গতকাল সোমবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে মিয়ানমারের নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি এলজি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন হলেন মিয়ানমারের মংডু শহরের মো. নুর হাফেজ ও হোয়াইক্যং নয়াবাজারের দেলোয়ার হোসেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, দেলোয়ার হোসেন নারী নির্যাতন, ডাকাতি, অস্ত্রসহ নয়টি মামলার পলাতক আসামি।