অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে জব্বার আলী মণ্ডল ওরফে বোমা জব্বার (২৫) নামে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। তিনি কালুখালী উপজেলার পাট্টা ইউনিয়নের বিলমণ্ডব গ্রামের বাসিন্দা। রাজবাড়ী গোয়েন্দা পুলিশের এসআই নিজাম উদ্দিন বলেন, গত বুধবার রাতে পাট্টা বাজারের বসির মেম্বারের দোকানের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্বারের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কালুখালী থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।