অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল এলাকায় হোটেল ঘরোয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ অভিযান চালানো হয় বলে ডিবি জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কবির খান ও সাজ্জাদুল ইসলাম। তাঁরা অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁরা অবৈধভাবে অস্ত্র-গুলির ব্যবসা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।