প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গতকাল বৃহস্পতিবার জসিম উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার চরদরবেশ গ্রামে। তিনি সোনাগাজীর উপকূলীয় জলদস্যু ভাগনে কালাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, গতকাল সন্ধ্যায় পুলিশ চরদরবেশ ইউনিয়নের উপকূলীয় ইতালি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর সদস্য ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর কাছ থেকে একটি দোনলা বন্ধুক ও দুটি গুলি উদ্ধার করেছে। জসিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা আছে। ফেনী অফিস|