অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে দুটি বিদেশি পিস্তল, ১০টি গুলি ও দুটি ম্যাগাজিনসহ আবুল মঞ্জুর ওরফে সবুজ নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার বিকেলে ফেনী পৌরসভার কেরামত আলী সড়কের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ফেনী গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মঞ্জুরের বিরুদ্ধে ফেনীর সোনাগাজী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ডাকাতিসহ চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।