অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নাচোল থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্ত এলাকার ইসমাইল হোসেন (২৫) ও মো. শাহীন (২৫) এবং আজমতপুর গ্রামের আবদুল খালেক (৩৫)। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাখির উদ্দীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে নাচোল-রহনপুর সড়কের চন্দরার মোড় থেকে অস্ত্রসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।