প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি লতিফকে (৩৫) একটি শাটারগান ও একটি গুলিসহ গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা-পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে তাঁকে নড়াইলের কালিয়া উপজেলার কান্দুরি গ্রামের পানের বরজ থেকে গ্রেপ্তার করা হয়। লতিফ নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরি গ্রামের মৃত মোকাররম হোসেনের ছেলে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, লতিফ একাধিক মামলার পলাতক আসামি।