অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মানিক দাশ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নগরের সিটি গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, সিটি গেট এলাকা থেকে একটি বাসে ওঠার সময় মানিকের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। পরে তাঁর শরীর তল্লাশি করে একটি এলজি ও তিনটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবর শাহ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ফেনীর সোনাগাজী উপজেলার মনোরঞ্জন দাশের ছেলে মানিক। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|