প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি বিদেশি পিস্তল, ককটেলসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার গভীর রাতে তাঁদের রূপগঞ্জ উপজেলার ব্রহ্মণগাঁও শীলপাড়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, একটি ককটেল এবং ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়। আদমজীতে র্যাব-১১-এর কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদার বলেন, কয়েকজন অস্ত্রধারী অস্ত্র ও ককটেল নিয়ে সন্ত্রাসী কার্যকলাপের জন্য রূপগঞ্জ থানাধীন ব্রহ্মণগাঁও শীলপাড়া এলাকায় এক জোট হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।