প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের গজালিয়া পাহাড়ে অভিযান চালিয়ে পুলিশ গতকাল রোববার ভোরে তিনটি অবৈধ অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় ১১টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন গজালিয়া গ্রামের জাকের হোসেন ও শাহাব মিয়া। অভিযানে নেতৃত্ব দেওয়া কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গজালিয়া পাহাড়ে জাকের হোসেনেরবাড়ি থেকে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।