অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর মোড়ে অভিযান চালিয়ে গতকাল শনিবার বেলা দেড়টার দিকে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব-৫। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নিমতলা কাঁঠাল এলাকার আল মামুন (২৩), শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের সাদ্দাম হোসেন (২২) ও রাজনগর হাঙ্গামী এলাকার সাগর আলী (২১)। চাঁপাইনবাবগঞ্জের র্যা ব-৫ সূত্রে জানা যায়, এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।