প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গোমস্তাপুর উপজেলার বেগপুরের এনামুল হক (৩০) ও ছোট তেঘরিয়া এলাকার জামাল হোসেন (৩৫)। নাচোল থানার ওসি ফাসির উদ্দীন জানান, এ বিষয়ে নাচোল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।