প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে একটি বিদেশি পিস্তলসহ হেনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সদর উপজেলার পাথরপাড়া এলাকা থেকে গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। হেনোয়ার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, হেনোয়ার একজন পেশাদার ডাকাত। উপপরিদর্শক (এসআই) রুপম সরকার বলেন, হেনোয়ারের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।