প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে সদর উপজেলা পূর্ব কাজিরবাগ গ্রামে সিলোনিয়া নদীর পাড়ে অভিযান চালিয়ে দেশে তৈরি ওয়ান শুটারগান, এলজি, রামদা ও গুলিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যা ব। তারা হলো মো. এমরান, মো. সোহেল, মো. স্বপন। র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।