প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গতকাল রোববার দুপুরে অস্ত্র, গুলিসহ মোহাম্মদ পলাশ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যা ব-৫। পলাশের বাড়ি শিবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে। চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫-এর সহকারী পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলা দেড়টার দিকে ভোলাহাট উপজেলার কাশিয়াবাড়ি এলাকা থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাতটি গুলিসহ পলাশকে গ্রেপ্তার করা হয়।