অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবন থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গোলাম রসুল সরদার (২১) নামের এক তরুণকে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা গ্রেপ্তার করেছেন। গোলাম রসুলের বাড়ি খুলনার দাকোপ উপজেলায়। তিনি সুন্দরবনের কথিত বনদস্যু শান্ত বাহিনীর সদস্য বলে জানিয়েছে কোস্টগার্ড। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লির নারকেলবাড়িয়া এলাকা থেকে কোস্টগার্ড দুবলা ও কোকিলমুনি স্টেশনের সদস্যরা বুধবার বিকেলে গোলাম রসুলকে গ্রেপ্তার করেন। কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার এস এম ফজলুল করিম বলেন, তাঁকে শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।