প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় গতকাল শুক্রবার একটি বাসে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈয়দ আমিন, কামাল হোসেন ও সাইফুল ইসলাম। তাঁদের বাড়ি কক্সবাজারে। চন্দনাইশ থানার
এসআই রাজীব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই তিন ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে দুটি এলজি ও একটি বন্দুক উদ্ধার করা হয়।