অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসী সোহেল খানকে (৩২) একটি এলজি ও সাতটি গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে নড়াইল শহরের কারাগারের পাশ থেকে সদর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামে তাঁর বাড়ির পেছনের কলাবাগানে মাটির নিচ থেকে পুলিশ ওই অস্ত্র উদ্ধার করে। লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস বলেন, সোহেল থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। লোহাগড়া থানায় তাঁর নামে দুটি হত্যাসহ আটটি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে লোহাগড়া থানায় গতকাল মঙ্গলবার মামলা করা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।