অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে দেশে তৈরি বন্দুক ও দুটি গুলিসহ ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত দুইটায় চকবাজার পোস্ট অফিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আবুল মনছুরের বাড়ি ফটিকছড়িতে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শিবির ক্যাডার মনছুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’