প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর এলাকা থেকে গতকাল বুধবার একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, একটি ম্যাগাজিন ও চারটি ইয়াবা বড়িসহ সাইফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ারুল আজিম জানান, সাইফুলের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা আছে। অস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলার প্রস্তুতি চলছে। ফেনী অফিস|