অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন বহলাডাঙা গ্রাম থেকে কেতাই (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের তায়জাল আলীর ছেলে। এ সময় তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। পাংশা থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, কেতাই চরমপন্থী বিপুল বাহিনীর সদস্য। তাঁর বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে। গতকাল সকালে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।