অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাতটি গুলিসহ বাছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি শিবগঞ্জের বিনোদপুরের কিরণগঞ্জের ইজাবুর আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির অতিরিক্ত পরিচালক মিন্নাত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা সীমান্ত ফাঁড়ির পিলার ১৭৭/৪-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে কিরণগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ বাছির আলীকে গ্রেপ্তার করে বিজিবি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।