অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকা থেকে গতকাল সোমবার সকালে অস্ত্রসহ আবদুল হাকিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার হাকিমের কাছ থেকে একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের মহেশখালী থেকে নগরে অস্ত্র বিক্রি করতে আসেন তিনি। অস্ত্রটি কার কাছে বিক্রির জন্য এসেছেন জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।