অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার সৈলাট গ্রামে গত শুক্রবার রাতে এক যুবককে পিস্তল, মোটরসাইকেলসহ আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাঁর নাম সুমন খান (২৮)। বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকায়। এলাকাবাসী ও পুলিশ জানায়, সৈলাট গ্রামের খাজা ও জাহাঙ্গীরের সঙ্গে একই গ্রামের আশরাফুলের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আশরাফুল এক সহযোগীসহ সুমনকে ভাড়া করে আনেন। দুজন শুক্রবার রাতে এলাকায় ঢুকে অস্ত্র দেখিয়ে তাঁরা প্রতিপক্ষকে ভীতসন্ত্রস্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে গ্রামবাসী ঘেরাও করে সুমনকে আটক করেন। অন্যজন পালিয়ে যান।