অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়ন থেকে গত বুধবার রাতে একটি এলজি ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাব। এ সময় মাহবুবুর রহমান ওরফে ওমর (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ইউনিয়নের আলাদাদপুর গ্রামে। র্যাব সূত্র জানায়, হাজিরপাড়া ইউনিয়নের মুসলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাহবুবুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ এএসপি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।