অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কলাবাগান এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় গত শুক্রবার মধ্যরাতে পুলিশ দেশীয় অস্ত্রসহ সন্দেহভাজন পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন রাজু আহম্মেদ, হামিদুর রহমান, নাজমুল হোসেন, ইস্কানদার হোসেন ও শাকিল হোসেন। রাজুর বাড়ি বড়াইগ্রামে। বাকিরা পাবনার চাটমোহর উপজেলার। বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্র জানায়, রাত ১২টার দিকে একটি অটোভ্যানসহ ওই পাঁচজনকে আটক করা হয়। তাঁদের শরীর তল্লাশি করে পাঁচটি ধারালো অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় গতকাল শনিবার ডাকাতি চেষ্টার মামলা হয়েছে। ওই পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে ডাকাতদের তৎপরতা বেড়ে গেছে। পুলিশও তৎপর রয়েছে।