অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল থেকে নাজমুল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অবৈধ অস্ত্র বহনের অভিযোগে গত বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (পূর্ব) মতিঝিল জোনাল টিমের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানার নেতৃত্বে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চানালো হয়। অভিযানের একপর্যায়ে মতিঝিলের টিঅ্যান্ডটি কলেজের সামনে থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা করা হয়েছে।