অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরতলির দৌলতপুর এলাকার জনৈক বশির উল্লার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, তিনটি মুঠোফোন সেট, পাঁচটি সিমকার্ডসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা হলেন দৌলতপুর এলাকার জিয়াউল হাসান মাহমুদ (২৫) ও ইমতিয়াজ মাহমুদ (২১)। র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই অভিযান পরিচালনা করে। গত শনিবার দিবাগত রাতপৌনে দুইটায় অস্ত্রসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।