অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থেকে অস্ত্রসহ মোহাম্মদ আকতার হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের উত্তর-পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আকতারের বাড়ি উপজেলার আমিলাইষ ইউনিয়নের হিলমিলি গ্রামে। তিনি এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। সাতকানিয়া থানার এসআই মো. জয়নাল আবেদীন বলেন, গ্রেপ্তারের পর আকতারের দেওয়া তথ্যের ভিত্তিতে মাঠের এক পাশ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।