অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় এলাহী ভরসা ওরফে এলু (৩৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামীর নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় এলুর কাছ থেকে একটি এলজি ও দুটি কার্তুজ জব্দ করা হয়। ওসি বলেন, এলুর বিরুদ্ধে হোমনা থানায় চারটি ও পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।