অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হৃদয় হোসেন, মো. মামুন ও এনামুল হক। গত সোমবার রাতে নগরের আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুটি ধারালো অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।