অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে একনলা বন্দুক, এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম কফিল উদ্দিন। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বিক্রির জন্য সমুদ্রসৈকত এলাকায় আসার কথা স্বীকার করেছেন কফিল। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।