অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুটি বিদেশি পিস্তলসহ আবদুল মজিদ ভুঁইয়া (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নগরের সিটি গেট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা-পুলিশ। সে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, মজিদ অস্ত্রবিক্রেতা। থানার এসআই মনির হোসেন বলেন, নোয়াখালী থেকে জোনাকী পরিবহনে করে চট্টগ্রামে আসে মজিদ। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিকেলে নগরের সিটি গেট এলাকায় বাসটিতে তল্লাশি চালালে পালানোর চেষ্টা করে সে। পরে পুলিশ তার কোমরে গোঁজা দুটি নাইনএমএম পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করে। এই ঘটনায় আকবর শাহ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।