অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আবদুর রশিদ (৪০)। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের শাপলা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, একটি ওয়ান শ্যুটার গান, এলজি, দুই রাউন্ড গুলিসহ আবদুর রশিদকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ডসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, ভূমি দখল ও পাহাড় কাটার অভিযোগে মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|