অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া বড়বাড়ি এলাকা থেকে মো. টিপু (২৫) নামের এক ব্যাংক ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ভোরে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম বলেন, বিভিন্ন ব্যাংক ডাকাতির সঙ্গে টিপু জড়িত। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।