অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গত শনিবার রাতে অস্ত্র-গুলিসহ মোহাম্মদ আলী (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া গ্রামে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরমান হোসেন প্রথম আলোকে জানান, উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘি বাজার এলাকার একটি দোকানের সামনে এক ব্যক্তি অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, মোহাম্মদ আলী অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তিনি অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।