প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে গত বুধবার রাতে মোবারক হোসেন (২৬) নামের এক সন্দেহভাজন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মোবারক ব্রাহ্মণবাড়িয়া সদরের মৈন্দ গ্রামের তাহের মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য, মোবারকসহ ১০-১২ জন মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সরাইল থানার টহল পুলিশ ধাওয়া করে মোবারককে আটক করে। তাঁর কাছ থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি ছোরা, দুটি বল্লম ও দুটি দা উদ্ধার করে পুলিশ। থানার ওসি রূপক কুমার সাহা বলেন, মোবারকের বিরুদ্ধে সরাইল ও সদর থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।