অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাদাইল এলাকা থেকে গতকাল বুধবার একটি বিদেশি পিস্তল, আটটি গুলি, দুটি ম্যাগাজিনসহ গোলাম মোর্শেদ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলেকু গ্রামের আশরাফ আলীর ছেলে। নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, বেলা তিনটার দিকে সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল গোলাম মোর্শেদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।