প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের চান্দগাঁওয়ের বারইপাড়া এলাকা থেকে বিধান ঘোষ নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশে তৈরি একটি এলজি, একটি কার্তুজসহ বিধানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তিনি সেখান থেকে অস্ত্র-গুলি বিক্রির জন্য নগরে আসেন। এই ঘটনায় বিধানের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।