অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ১৭ নম্বর ঘাট এলাকা থেকে একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ১৭ নম্বর ঘাট এলাকায় অস্ত্র নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। তাঁর বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।