প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মো. ফরিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে র্যা ব। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, অস্ত্র নিয়ে ডাকাতি মামলার এক আসামি অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি শুটারগান, দুটি কার্তুজসহ ফরিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি করে ডাকাতি ও মারামারির মামলা রয়েছে।