প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. জামাল (৪০)। গতকাল রোববার বেলা দুইটার দিকে নগরের আকবর শাহ সিটি গেট এলাকায় একটি যাত্রীবাহী টেম্পোতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জামালের বাড়ি সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে। আকবর শাহ থানার এসআই জাকির হোসেন জানান, সিটি গেট এলাকায় যাত্রীবাহী একটি টেম্পোতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি বাজারের থলে নিয়ে টেম্পো থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন জামাল। তাঁর থলে থেকে একটি এলজি ও তিনটি টর্চলাইট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।