অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী শিকারপুর বাজার থেকে গতকাল মঙ্গলবার অস্ত্রসহ রাসেল হোসেন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শিকারপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সকাল নয়টায় রাসেলকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে রাসেলকে জেলহাজতে পাঠানো হয়েছে।