অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের দপদপিয়া এলাকা থেকে গত সোমবার রাতে অস্ত্র, গুলিসহ কালু গাজী (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যা ব-৮-এর সদস্যরা। র্যা বের সহকারী পরিচালক মো. হাসান আলী বলেন, দপদপিয়া এলাকায় কালু গাজী অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে তাঁরা অভিযান চালান। কালু গাজীর ঘর থেকে তাঁকেসহ একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান চারটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় র্যা ব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মামুনুর রশিদ খান অস্ত্র আইনে একটি মামলা করেছেন।