অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ সাইদুল হক ওরফে খোকন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানান, গত সোমবার রাতে শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে সাইদুলকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পৌরসভার রামপুরে। স্থানীয় লোকজনের কাছে তিনি যুবদলের কর্মী হিসেবে পরিচিত। সাইদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।