অস্ত্রসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র রাখার অভিযোগে মো. তাজু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে নগরের বায়েজীদ বোস্তামীর সিঅ্যান্ডবি কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি এলজি ও দুটি কার্তুজসহ তাজুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাজু বায়েজীদ থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শাহ আলমের অন্যতম সহযোগী।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম